ফলের নাম ইংরেজি বানান ও উচ্চারণ সহ

ছোটদের জন্য ফলের নাম ইংরেজি বানান ও উচ্চারণ সহ

ফল আমাদের রোজকার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ঋতুতে পাওয়া যায় ও সেগুলোর স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণও আলাদা আলাদা। ফল শুধু সুস্বাদুই নয় এটি আমাদের সুস্থ জীবনযাপনের অন্যতম ভিত্তি।

আমাদের দেশে সারা বছর ধরেই অনেক ধরনের ফল পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, লিচু, তরমুজ, আনারস ইত্যাদি ফল পাওয়া যায়। তেমনি শীতকালে কমলালেবু, আপেল, নাশপাতি, কুল ইত্যাদি ফল বেশি পরিমাণে পাওয়া যায়। ঋতুভেদে ফলের এই বৈচিত্র্যই আমাদের খাদ্যতালিকাকে আরও সমৃদ্ধ করে তোলে।

অধিকাংশ ফলেই ভিটামিন, খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। যেমন কমলালেবু ও লেবুতে ভিটামিন সি থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে কলায় প্রচুর পটাশিয়াম থাকে যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। এদিকে পেঁপে ও আনারস হজমশক্তি উন্নত করে। ডালিম রক্ত বৃদ্ধি করে এবং শরীরকে শক্তিশালী করে তোলে। আজ আমরা কয়েকটি ফলের বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

শীতকালের ফল ও উপকারিতা

শীতকালের ফল

কমলালেবু

English Name: Orange (অরেঞ্জ) কমলালেবু একটি সুস্বাদু ও ভিটামিন সি সমৃদ্ধ ফল।এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরকে সতেজ করে। এটি মূলত শীতকালে পাওয়া যায়।

ডালিম

English Name: Pomegranate (পমগ্রানেট) ডালিম ফলটি শীতকালেই বেশি পরিমাণে পাওয়া যায়।এটি শরীরে রক্ত বাড়ায় ও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

কুল

English Name: Indian Plum (ইণ্ডিয়ান প্লাম) কুল শীতকালের একটি জনপ্রিয় ফল।কুলে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, এবং খনিজ উপাদান রয়েছে।এটি রোগ প্রতিরোধ করার ক্ষমতা, হজমশক্তি উন্নত, শরীর ডিটক্স এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

কিউই

English Name: Kiwi (কিউই) কিউই ফলটি শীতকালের ফল।এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম প্রক্রিয়া উন্নত ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

আমলকি

English Name: Gooseberry (গুজবেরি) আমলকিতে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে।এছাড়াও এটি ত্বক ও চুলকে ভালো রাখে। এটি মূলত শীতকালে পাওয়া যায়।

আপেল

English Name: Apple (অ্যাপল) আপেল একটি পুষ্টিকর ফল। এটি শরীরের শক্তি বাড়াতে ও হজমশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে।এই ফলটি গ্রীষ্মের শেষ থেকে শরৎকাল পর্যন্ত পাওয়া যায়।

কলা

English Name: Banana (বানানা) কলাতে প্রচুর শক্তির উৎস রয়েছে। এটি যেমন একদিকে শরীরে শক্তি জোগায় তেমনি পেট ভরতেও সাহায্য করে।কলার নির্দিষ্ট কোনো ঋতু নেই এটি সারাবছরই পাওয়া যায়।

গ্রীষ্মকালের ফলের নাম ও উপকারিতা

গ্রীষ্মকালের ফলের নাম

আম

English Name: Mango (ম্যাঙ্গো) আমকে ফলের রাজা বলা হয়। আম খুবই মিষ্টি ও ভিটামিনে সমৃদ্ধ এটি ফল।আম বিশেষ করে গ্রীষ্ম কালেই পাওয়া যায়।

লিচু

English Name: Lychee (লিচি) লিচু আমের মতোই গ্রীষ্মকালীন ফল।এটি যেমন রসালো তেমনি মিষ্টি।লিচু রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজম শক্তি বৃদ্ধি করে।

কাঁঠাল

English Name: Jackfruit (জ্যাকফ্রুট) কাঁঠাল মিষ্টিজাতীয় ফল।এটি শরীরে শক্তি জোগাতে সাহায্য করে।এটি মূলত গ্রীষ্মকালে পাওয়া যায়। একটি আকারে বড় ও মিষ্টি ফল, যা শক্তির ভালো উৎস।

তরমুজ

English Name: Watermelon (ওয়াটারমেলন) তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল।এটি শরীরকে ঠাণ্ডা রাখে ও জলের অভাব পূরণ করে।তরমুজে ভিটামিন এ, সি, বি৬, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

বেল

English Name: Wood Apple ( উড অ্যাপেল) বেল একটি গ্রীষ্মকালীন ফল।এটি হজমে ও শরীরকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে। বেলে ফাইবার, ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

খরমুজ/ ফুটি

English Name: Muskmelon ( মাস্কমেলন) ফুটিতে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন, খনিজ উপাদান, ফাইবার এবং ক্যালোরি রয়েছে।এটি শরীরকে ঠান্ডা রাখে ও পুষ্টি যোগায়।ফুটি মূলত গ্রীষ্মকালে পাওয়া যায়।

গ্রীষ্ম ও অন্যান্য ঋতুর ফল

গ্রীষ্ম ও অন্যান্য ঋতুর ফল

আনারস

English Name: Pineapple (পাইন অ্যাপেল) আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড,ম্যালিক অ্যাসিড থাকে।এটি মূলত গ্রীষ্ম ও বর্ষাকালে পাওয়া যায়।আনারসে ব্রোমেলিন নামক একটি বিশেষ এনজাইম থাকে যা হজমে সাহায্য করে।এছাড়াও আনারস আমাদের শরীরকে ঠান্ডা রাখে।

কালোজাম

English Name: Black Plum/Jamun ( ব্ল্যাক প্লাম/ জামুন) কালোজামে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে।এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রক্তস্বল্পতা দূর করে, হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি গ্রীষ্মকাল ও বর্ষার শুরুতে পাওয়া যায়।

আঙ্গুর

English Name: Grapes (গ্র্যাপস) আঙ্গুর একটি রসালো ও মিষ্টি ফল, যা শরীরকে সতেজ রাখতে সহায়তা করে।এটি গ্রীষ্মের শেষ থেকে শরৎকাল পর্যন্ত পাওয়া যায়।

নাশপাতি

English Name: Pear (পিয়ার) নাশপাতি একটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু ফল।এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম প্রক্রিয়া উন্নত করে।এটি গ্রীষ্মের শেষ থেকে শরৎকাল পর্যন্ত পাওয়া যায়।

পেঁপে

English Name: Papaya (পাপায়া) পেঁপেতে রয়েছে হজমের শক্তি। এটি ত্বককেও ভালো রাখতে সহায়তা করে।পেঁপে সারাবছরই পাওয়া যায়।

খেজুর

English Name: Date (ডেট) খেজুর শরীরে শক্তি জোগায়, হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এটিতে ফাইবার, প্রোটিন, খনিজ উপাদান থাকে।খেজুর গ্রীষ্ম এবং শরৎকালেই বেশি পরিমাণে পাওয়া যায়। কিন্তু শুকনো খেজুর সারাবছরই পাওয়া যায়।

সারা বছর পাওয়া ফলগুলো

সারা বছর পাওয়া ফলগুলো

পেয়ারা

English Name: Guava (গুয়াভা) পেয়ারা মূলত বর্ষাকাল ও শীতকালে বেশি পাওয়া যায়। কিন্তু এখন সারাবছরই এটি পাওয়া যায়।পেয়ারাতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

নারকেল

English Name: Coconut (কোকোনাট) নারকেলে ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ও আয়রনের মতো অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে।এটি সারাবছরই পাওয়া যায়।নারকেলের জল শরীরকে সতেজ রাখে ও ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে।

ফল খাওয়ার উপকারিতা

ফল আমাদের শরীরকে সতেজ রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ত্বক ও চুলকে ভালো রাখতে সাহায্য করে। হজমশক্তি উন্নত করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে। শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের যোগান দেয়।

নিয়মিত ফল খাওয়া কেন জরুরি?

তবে এখনো আমাদের দেশের অনেক মানুষই ফল খাওয়ার উপর বিশেষ গুরুত্ব দেয়না। তারা নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলে না। এতে তাদেরকে পুষ্টিহীনতায় ভুগতে হয়। তাই আমাদের নিয়মিত ফল খাওয়া উচিত। তাজা ও মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে এবং অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব হয়।

পরিশেষে

ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ও পুষ্টিকর খাদ্য। নিয়মিত ফল খেলে শরীর সুস্থ ও শক্তিশালী থাকে। তাই আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল রাখা উচিত।যদি পছন্দ হয় তাহলে এই পোস্টটি আপনি আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।

Scroll to Top