বাচ্চাদের জন্য সপ্তাহের দিনগুলো ইংরেজি নাম উচ্চারণ সহ

বাচ্চাদের জন্য সপ্তাহের দিনগুলো ইংরেজি নাম উচ্চারণ সহ

সপ্তাহ বলতে আমরা সাতটিদিনকেই বুঝি। যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। পৃথিবীর সকল দেশেই সপ্তাহের সাতটি দিনের গুরুত্ব রয়েছে। প্রতিটি দিনের আলাদা আলাদা গুরুত্ব ও ইতিহাস, সংস্কৃতি এবং জ্যোতির্বিজ্ঞানের প্রভাব রয়েছে। আমাদের রোজকার জীবনের কাজকর্ম, পড়াশোনা ও ব্যবসা বাণিজ্য ইত্যাদির সঙ্গে এইদিনগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

সোমবারকে সপ্তাহের প্রথমদিন হিসেবে ধরা হয়।অনেকেই এইদিনে তাদের সমস্ত ধরণের নতুন কাজ শুরু করেন। এইদিনটি কর্মব্যস্ততার একটি দিন। এইদিনে সকলেই স্কুল, কলেজ ও অফিস ইত্যাদিতে ব্যস্ত থাকেন। সোমবার দিনটি আমাদের জীবনে নতুন সম্ভাবনা ও সাফল্যের বার্তা নিয়ে আসে। সপ্তাহের শুরু ভালো হলে পুরো সপ্তাহ ভালো কাটে। তাই আমাদের সকলকে উচিত সোমবারকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা।

এদিকে মঙ্গলবার দিনটি বিশ্বাস অনুযায়ী দিনটি সাহস ও শক্তির প্রতীক। বুধবার নামটি বুধ গ্রহের নাম থেকে এসেছে। এইদিনটি হল সপ্তাহের মাঝামাঝি সময়। এইদিনগুলোতে সকলেই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। বৃহস্পতিবারকে অনেকেই বিশেষ একটি দিন বলে মনে করেন কারণ এইদিন সপ্তাহ শেষ হওয়ার অনুভূতি দেয়। বৃহস্পতি জ্ঞান ও শিক্ষার প্রতীক হিসেবে পরিচিত। আবার অনেকেই এইদিনটিতে নানান সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করে থাকেন।

অন্যদিকে শুক্রবার মুসলিমদের জন্য জুমার দিন। এদিন মুসলমান সম্প্রদায়েরর লোকেরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করে থাকে। তাই ধর্মীয়, সামাজিক ও পারিবারিক দিক থেকে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।শুক্রবারকে আনন্দের দিনও বলা হয়, কারণ এর পরেই শুরু হয় সাপ্তাহিক ছুটি। অনেকেই বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেন এই দিনে। অনেক হিন্দুরাই এইদিনে সন্তোষী মায়ের পুজো করেন।

শনিবার অনেক দেশেই ছুটির দিন। অনেকে দেশেই এইদিনে আংশিক অথবা পূর্ণ ছুটি থাকে। এইদিনটিও হল বিশ্রাম ও পরবর্তী সপ্তাহের পরিকল্পনা তৈরি করার দিন। এদিনটি অনেকের কাছেই স্বস্তির দিন। যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনার চাপ থেকে মুক্তি পায় ও চাকরিজীবীরা তাদের কাজ থেকে বিশ্রাম পায়। অনেক মানুষ এদিনে শনীদেবের উপাসনা ও প্রার্থনা করে। আবার অনেকেই সারা সপ্তাহের জিনিস এইদিনেই কেনে।

রবিবারকে সাধারণত সপ্তাহের প্রথম দিন হিসেবে ধরা হয়। অনেক দেশেই এইদিন ছুটির দিন হিসেবে গণ্য করা হয়। রবিবারে অনেকেই নিজের পরিবারের সঙ্গে সময় কাটায়, ঘুরতে যায় অথবা বিশ্রাম নেয়।রবিবার নামটি সূর্যের সঙ্গে যুক্ত। সূর্যকে শক্তি ও আলোর প্রতীক হিসেবে ধরা হয়। আজ আমরা সপ্তাহের সাতদিনের বিষয়ে কিছু তথ্য জেনে নেবো।

বিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার

রবিবার

English Name: Sunday (সানডে)রবিবার সপ্তাহের প্রথম দিন।এইদিনে সাধারণত যেকোনো কর্মসংস্থায় ছুটি থাকে।ইংরেজির “Sunday” শব্দটি নেওয়া হয়েছে “Sun” অথবা সূর্য থেকে।এইদিনে সকলেই বিশ্রাম নেয় ও নিজের সময় পরিবারের সঙ্গে সময় কাটান।খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।

সোমবার

English Name: Monday (মানডে) এটি সপ্তাহের দ্বিতীয় দিন। সোমবারটি শুরু হয় কাজের মাধ্যমে। সোমবার শবটি সোম বা চাঁদ থেকে এসেছে। এই ক্লান্তিকর দিন হলেও এটি নতুন পরিকল্পনার দিন। অনেকেই এইদিনে নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করে।

মঙ্গলবার

English Name: Tuesday (টিউজডে)এটি সপ্তাহের তৃতীয় দিন।মঙ্গল শব্দটির অর্থ হল মঙ্গল বা কল্যাণকর।ইংরেজির Tuesday শব্দটি নেওয়া হয়েছে প্রাচীন যুদ্ধদেবতা “Tiw” এর থেকে। অনেকেই মনে করেন মঙ্গলবারে নতুন কাজ করা অনেক মঙ্গলজনক।শিক্ষা, ব্যবসা ও জীবনের উন্নতির জন্য অনেকেই এই দিনে পূজার্চনা করেন।হিন্দু ধর্মে মঙ্গলবারে হনুমানজির পুজো করা হয়।

বুধবার

English Name: Wednesday (ওয়েডনেসডে)বুধবার সপ্তাহের চতুর্থ দিন।বুধ গ্রহের নামের সঙ্গে নাম মিলিয়ে এইদিনটির নাম দেওয়া হয়েছে।ইংরেজিতে বুধবারকে Wednesday বলা হয় যেটি “Woden” নামের একটি দেবতার নাম থেকে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার

English Name: Thursday (থার্সডে)এটি সপ্তাহের পঞ্চম দিন।“বৃহস্পতি” গ্রহের সঙ্গে এই দিনটি ওতপ্রোতভাবে জড়িত। এইদিনটির একটি ধর্মীয় ও আধ্যাত্মিক দিক রয়েছে।

শুক্রবার

English Name: Friday (ফ্রাইডে)শুক্রবার সপ্তাহের ষষ্ঠ দিন।ইংরেজির Friday শব্দটিকে “Frigg” নামক এক দেবীর নাম থেকে নেওয়া হয়েছে। মুসলমান সম্প্রদায়ের জন্য এইদিনটি খুবই পবিত্র। এইদিনে তারা জুমার নামাজ আদায় করেন।অনেক দেশে শুক্রবার দিনটিকে কর্মসপ্তাহের শেষদিন হিসেবে গণ্য করা হয় এবং মানুষ আনন্দে মেতে ওঠে।

শনিবার

English Name: Saturday (স্যাটারডে)এটি সপ্তাহের সপ্তম দিন।শনি গ্রহের নাম অনুসারে এই দিনটির নাম দেওয়া হয়েছে।ইংরেজিতে Saturday শব্দটি নেওয়া হয়েছে Saturn” নামক রোমান দেবতার নাম থেকে।আমরা অনেকেই এইদিনে বিশ্রাম করি ও বিনোদনের জন্য উপভোগ করি।হিন্দু ধর্মে এইদিনটির একটি গুরুত্ব রয়েছে কারণ এইদিনটি হল শনিদেবের দিন।

সপ্তাহের দিনের গুরুত্ব

সপ্তাহের দিনগুলো আমাদেরকে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল করে তোলে। এগুলো আমাদের কোনদিন কোন কাজ করা উচিত তার পরিকল্পনা নিতে সাহায্য করে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠানই সপ্তাহের দিন অনুযায়ীই চলে। সপ্তাহের এইদিনগুলো মানুষের জীবনকে একটি শৃঙ্খলে আবদ্ধ করে তোলে ।

এই দিনগুলোর পেছনেও অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। সপ্তাহের অনেক দিনের নামই এসেছে গ্রহ ও দেবতাদের নাম থেকে। যেমন রবি ও সোমবার সূর্য ও চাঁদের নাম থেকে। এভাবেই প্রতিদিনের নিজস্ব একটি পরিচয় রয়েছে।

সপ্তাহের দিনগুলো আমাদের সময়ের মূল্য দিতে শেখায়। কোন দিন কী কাজ করতে হবে, কতটুকু করতে হবে এবং কতটুকু সময় দিতে এগুলো বুঝতে সাহায্য করে। এরফলে আমরা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারি। সময়ের সঠিক ব্যবহারই আমাদের ভবিষ্যতকে উজ্জ্বল করে তোলে।

তাছাড়া, সপ্তাহের দিনগুলো সামাজিক ও পারিবারিক জীবনের সঙ্গেও যুক্ত। সপ্তাহের কিছুদিন আমরা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাই, আবার কিছুদিন ধর্মীয় ও সামাজিক কাজে সময় কাটাই। এর মাধ্যমে মানুষের সঙ্গে আরো আত্মীয়তা বাড়ে ও জীবন আরো আনন্দময় হয়ে ওঠে।

পরিশেষে

পরিশেষে বলা যায় সপ্তাহের দিনগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সপ্তাহের প্রতিটি দিন আমাদের জীবনে নতুন অভিজ্ঞতা ও দায়িত্ব নিয়ে আসে। তাই সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত জীবনযাপনের জন্য এইদিনগুলোর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ।যদি পছন্দ হয় তাহলে এই পোস্টটি আপনি আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।

Scroll to Top