সব্জি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সব্জিতে যেমন পুষ্টিগুণ রয়েছে তেমনি এটি শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এছাড়াও এতে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে। তাই আমাদের উচিত প্রতিদিনের খাবারে সব্জি যুক্ত করা। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় ও অনেক রোগ নির্মূল হয়।
সব্জির অনেক আকার, স্বাদ ও রঙ রয়েছে। প্রত্যেকটি সব্জির নিজস্ব পুষ্টিগুণ রয়েছে। যেমন গাজরে ভিটামিন এ রয়েছে যেটি চোখের জন্য খুবই উপকারী। অন্যদিকে পালং শাকে রয়েছে আয়রন যেটি রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। টমেটোতে রয়েছে লাইকোপিন যেটি আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে। আজ আমরা এরকমই অনেক সব্জির বিষয়ে বিস্তারিত জানবো।
গরমকালের সব্জি
লাউ
English Name: Bottle gourd (বটল গর্ড বা বট্ল গর্ড)লাউ সাধারণত গরমে পাওয়া যায়।লাউ গরমে আমাদের শরীরকে ঠাণ্ডা রাখতে ও হজমে সহায়তা করে।
ঝিঙে
English Name: Ridge gourd (রিজ গর্ড)ঝিঙে একটি গ্রীষ্মকালীন সব্জি।এটি লিভারকে ভালো রাখে।
চিচিঙ্গা
English Name: Snake gourd (স্নেক গর্ড)চিচিঙ্গা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে।এটি গ্রীষ্মকালেই বেশি পাওয়া যায়।
করলা
English Name: Bitter gourd (বিটার গর্ড)করলা গ্রীষ্মের সব্জি।এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
কাঁচা লঙ্কা
English Name: Green chilli (গ্রিন চিলি)এটি গরমকালের সব্জি।এটিতে ভিটামিন সি রয়েছে।
শসা
English Name: Cucumber (কিউকাম্বার)শসা গরম কালের একটি জনপ্রিয় সব্জি।এটিতে প্রচুর পরিমাণে জল রয়েছে যেটি ত্বক ও শরীরকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে।
সারাবছর ধরে পাওয়া সব্জিগুলো
কুমড়ো
English Name: Pumpkin (পাম্পকিন)কুমড়োতে ভিটামিন এ রয়েছে যেটি আমাদের চোখকে ভালো রাখে।এটি সারাবছরই পাওয়া যায়।
বেগুন
English Name: Eggplant (এগপ্ল্যান্ট)বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি হৃদয়যন্ত্রকে ভালো রাখতে সহায়তা করে।বেগুন সারাবছর ধরেই পাওয়া যায়।
টমেটো
English Name: Tomato (টমেটো)টমেটো বিশেষত শীতকালের সব্জি। কিন্তু এখন এটি সারাবছরেই পাওয়া যায়।এটিতে লাইকোপিন রয়েছে যেটি আমাদের ত্বক ও হৃদয়কে ভালো রাখে।
আলু
English Name: Potato (পোটেটো)আলুতে রয়েছে কার্বোহাইড্রেট যেটি আমাদেরকে শক্তি যোগায়। এটি মূলত শীতকালে উৎপাদন হয়। কিন্তু এখন এটির দেখা সারাবছরই মেলে।
কাঁচা কলা
English Name: Plantain (প্ল্যানটেইন)কাঁচা কলা সারাবছরেই পাওয়া যায়। তবে বর্ষাকালে বেশি পরিমাণে পাওয়া যায়।এটি হজমে সাহায্য করে।
ঢেঁড়স
English Name: Okra (ওক্রা)ঢেঁড়সে ফাইবার রয়েছে ও এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।এখন সারাবছর ধরেই এটির দেখা মেলে বাজারে।
কলমি শাক
English Name: Water spinach (ওয়াটার স্পিনাচ)কলমি শাক একটি জলজ শাক।এটি শরীরকে সতেজ ও ঠাণ্ডা রাখতে সহায়তা হয়। এটি সারাবছরই পাওয়া যায়।
লাল শাক
English Name: Red amaranth (রেড অ্যামারান্থ)লাল শাক সারা বছরেই পাওয়া যায়।এটিতে আয়রন রয়েছে যেটি রক্ত বাড়ায়।
শীত ও বর্ষাকালীন সব্জি
পটল
English Name: Pointed gourd (পয়েন্টেড গর্ড)পটল বর্ষাকালীন সব্জি।এটি শরীর ঠাণ্ডা রাখে এবং হজম শক্তি বৃদ্ধি করে।
গাজর
English Name: Carrot (ক্যারট)গাজর একটি শীতকালীন সব্জি।এটিতে রয়েছে ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন যেটি চোখের জন্য খুবই উপকারী।
মূলা
English Name: Radish (র্যাডিশ)মূলা শীতকালের জনপ্রিয় সব্জি।এটি হজম করতে ও লিভারকে পরিষ্কার রাখতে সহায়তা করে।
রসুন
English Name: Garlic (গারলিক)রসুন একটি শীতকালীন সবজি। কিন্তু এটিকে সংরক্ষণ করে রাখা হয়।এটির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আমাদের হৃদয়কে ভালো রাখে।
ধনেপাতা
English Name: Coriander leaves (করিয়ান্ডার লিভস)ধনেপাতা শীতকাল ও বসন্তে বেশি পরিমাণে পাওয়া যায়।এটি খাবারের স্বাদ বাড়ায় ও হজমে সাহায্য করে।
পালং শাক
English Name: Spinach (স্পিনাচ)পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটি রক্তশূন্যতা কমাতে সাহায্য করে।এটি শীতকালে বেশি পাওয়া যায়।
মেথি শাক
English Name: Fenugreek leaves (ফেনুগ্রিক লিভস)মেথি শাক শীতকালীন সব্জি।এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
বাঁধাকপি
English Name: Cabbage (ক্যাবেজ)বাঁধাকপি মূলত শীতকালের সব্জি।এটিতে ভিটামিন সি ও কে রয়েছে।
ফুলকপি
English Name: Cauliflower (কাউলিফ্লাওয়ার)ফুলকপি একটি শীতকালীন সব্জি।এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
ব্রকলি
English Name: Broccoli (ব্রকোলি)ব্রকলিতে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করার উপাদান রয়েছে।এটিও শীতকালীন একটি সব্জি।
শিম
English Name: Hyacinth bean (হায়াসিন্থ বিন)শিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার রয়েছে।এটি শীতকালেই পাওয়া যায়। তবে কিছু কিছু প্রকারের শিম বর্ষাকালেও পাওয়া যায়।
বরবটি
English Name: Yardlong beans (ইয়ার্ডলং বিনস)বরবটি মূলত শীত ও বর্ষাকালের সব্জি।এটি শরীরে শক্তি ও পুষ্টি জোগাতে সাহায্য করে।
মটরশুঁটি
English Name: Peas (পিজ)মটরশুঁটি একটি শীতকালীন সব্জি।এটিতে প্রোটিন ও ফাইবার রয়েছে যেটি আমাদেরকে শক্তি দেয়।
শালগম
English Name: Turnip (টার্নিপ)শালগম শীতকালের সব্জি।এটি শরীরে শক্তি যোগায় ও হজমে সহায়তা করে।
ক্যাপসিকাম
English Name: Bell pepper (বেল পেপার)ক্যাপসিকাম একটি শীত ও বসন্তের সব্জি।এটিতে ভিটামিন সি রয়েছে যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
গ্রীষ্ম ও বর্ষাকালের সব্জি
কচু
English Name: Taro (ট্যারো)কচু গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি পাওয়া যায়।এটি শরীরে শক্তির যোগান দেয়।
কাঁকরোল
English Name: Spine gourd (স্পাইন গর্ড)কাঁকরোলের স্বাদ তেতো।এটি হজম প্রক্রিয়ায় সাহায্য করে।এটি গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি পরিমাণে পাওয়া যায়।
কচুর লতি
English Name: Taro stem (ট্যারো স্টেম)কচুর লতি আমাদের হজম প্রক্রিয়ায় সহায়তা করে। গ্রীষ্ম ও বর্ষাকালেই এটির দেখা মেলে।
আমাদের জীবনে শাক-সব্জির গুরুত্ব
আমাদের সুস্থ জীবনযাপনের জন্য সবজির খুবই জরুরি । তাই আমাদের উচিত প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সব্জি খাওয়া ও অন্যদের সব্জি খাওয়ার উপকারিতা সম্পর্কে সচেতন করানো। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য সবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা সবজিকে সেদ্ধ করে, রান্না করে ও স্যালাড হিসেবে খেতে পারি।
পরিশেষে
সবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ও পুষ্টিকর খাদ্য। নিয়মিত সবজি খেলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সবজি খাওয়া উচিত।যদি পছন্দ হয় তাহলে এই পোস্টটি আপনি আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।